ঢাকাWednesday , 19 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৮-৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে উপলক্ষে আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। ছুটি শেষে আগামী ১ জানুয়ারি ব্যাংক খুলবে।
এদিকে টানা ছুটি ও ৩০ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে ২৭ ডিসেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে চলতি বছরের ব্যাংকের বার্ষিক হিসাব চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।