ঢাকাWednesday , 19 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিইসির বক্তব্যের প্রতিবাদ জানালেন মাহবুব তালুকদার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গত ১৮ ডিসেম্বর রাঙামাটিতে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে যে, সিইসিসহ সকল নির্বাচন কমিশনার সমান।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
মাহবুব তালুকদার বলেন, ‘ইতিপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে নানা রুপ বিরুপ উক্তি করেছেন। আমি কখনো তার কথার প্রতিবাদ করিনি। কিন্তু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। এ কথার প্রতিবাদ না করে পারলাম না।’
তিনি বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি গত ১৭ ডিসেম্বর বলেছিলাম, নির্বাচনে লেভেল প্লেইং ফিণ্ড আছে কি নেই সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। এখনো সংশ্লিষ্ট সবাইকে বলছি আপনারা নিজেরা বিচার বিবেচনা করে দেখুন। নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই?