ঢাকাMonday , 17 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্টদূতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আশা করছি, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূণভাবে অনুষ্ঠিত হবে।’
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের পর্যবেক্ষণের জন্য তার দেশ ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে।
তিনি জানান, মার্কিন দূতাবাসের ১১টি দল নির্বাচন পর্যবেক্ষণ করবে।