ঢাকাFriday , 14 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিছুটা কমেছে সবজির দাম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। প্রাই অধিকাংশ সবজির দাম ৫ থেকে ৭ টাকা কেজিতে কমেছে বলে জানান বিক্রেতারা।
শুক্রবার রাজধানীর রায়েরবাজার, জিগাতলা এবং নিউমার্কেট কাচাবাজার ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।
বাজারে গিয়ে দেখা গেছে বেগুনের দাম প্রকারভেদে গত সপ্তাহের তুলনায় ৫ টাকা কমে প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে টাকা ৪০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে প্রকারভেদে ৬০ টাকা থেকে ৮০ টাকা, ভেণ্ডি ৩৫ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৮০ টাকা, সিম বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা, পেঁপে ২০ টাকা, করলা ৪০ টাকা, গাজর ৫০ টাকা, আলু নতুন ৪০ টাকা, পুরাতন আলু ২৮ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৩০ থেকে ৩৫ টাকা, প্রতি পিস ফুলকপি ২৫ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা।
ধনিয়াপাতা ১০ টাকা আটি, কাচ কলা হালি ৩০ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, এছাড়া কচুর ছড়া ৭০ টাকা, লেবু হালি ২৫ টাকা।
এদিকে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৪০ টাকা, কক মুরগি ২১০ টাকা থেকে ৩০০ টাকা পিস। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।