ঢাকাThursday , 13 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেক্ষাগৃহে আসছে ‘পোস্ট মাস্টার ৭১’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘পোস্ট মাস্টার ৭১’ সিনেমা। আগামীকাল শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি যৌথভাবে নির্মাণ করেছেন রাশেদ শামীম ও আবির খান।এ তথ্য জানিয়েছেন এই যুগল নির্মাতা।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, অভি, নিঝুম রুবিনা, অমিত হাসানসহ অনেকে।
১৯৬৫ সালের প্রেক্ষাপটে সিনেমাটির গল্প শুরু হয়, ১৯৭১ সালে স্বাধীনতার মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে। একজন ছাত্র যখন পড়াশোনা করে তখন তার কিছু স্বপ্ন থাকে। একটি বয়সে সে প্রেম করে। জীবনের স্বপ্ন বুনতে বুনতে নতুন চাকরিতে যোগদান করে।
ঠিক এমন সময় দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। যেহেতু চাকরিটি সরকারি, তাই তাকে পাকিস্তান সরকারের কথা শুনে কাজ করতে হয়। সদ্য বিএ পাস করা একটি ছাত্রের জন্য সেটা কষ্টকর। এক সময় সে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে শুরু করে। এভাবেই এগিয়েছে সিনেমাটির গল্প।