ঢাকাThursday , 13 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষা : অনলাইনে ফরম পূরণ শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অনলাইন ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে।
ঢাকা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে ফরম পূরণ করতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০১৮ সালের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের আজ (১৩ ডিসেম্বর) থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে।
বিলম্ব ফিসহ ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ২০ ডিসেম্বর শেষ হবে। ১০০ টাকা বিলম্ব ফিসহ ২৬ ডিসেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন বোর্ডের কর্মকর্তারা।
এইচএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্রপ্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫০ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থীপ্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে।