ঢাকাWednesday , 12 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সূর্যোদয়ে তুমি’ নিয়ে মিউজিক ভিডিও

Link Copied!

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার গাওয়া অধিকাংশ দেশাত্মবোধক গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। এর মধ্যে অন্যতম গান ‘সূর্যোদয়ে তুমি’।
গানটি নিয়ে নতুন করে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার মিউজিক ভিডিওটি বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন হৃদয় চৌধুরী। ভিডিওতে সৈয়দ আবদুল হাদীর উপস্থিতি রয়েছে।
‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি’ মনিরুজ্জামান মনিরের কথায় ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য এর সুর ও সংগীত পরিচালনা করেছিলেন আলাউদ্দিন আলী। সর্বশেষ বাংলাঢোল থেকে প্রকাশিত এ শিল্পীর ৪৬ গানের সংকলন ‘দ্য লিজেন্ড সৈয়দ আবদুল হাদী’-তে রেজাউল করিম লিমনের সংগীতায়োজনে গানটি যুক্ত করা হয়। এই মিউজিক ভিডিওতে গানের নতুন ভার্সনটি থাকছে।
এ গান প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘আমরা সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও দেশের মানুষের জন্য এমন একটি গান করতে পেরেছিলাম। ভালো লাগছে এই কারণে যে, বাংলাঢোলের উদ্যোগে নতুনভাবে গানটি গেয়েছি আবার সেটি নিয়ে অফিসিয়াল মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।’
বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটির ভিডিও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে।
দেখুন : ‘সূর্যোদয়ে তুমি’ গানটি।