ঢাকাWednesday , 12 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন টিভি চ্যানেলে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’

Link Copied!

বিনোদন ডেস্ক : বড় পর্দার পর এবার ছোট পর্দায় দেখা যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। আগামী ১৫ ডিসেম্বর দুপুর ৩টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি, চ্যানেল আই ও মাছরাঙা-তে প্রচার হবে প্রামাণ্যচিত্রটি। আজ বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচার সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
পিপলু চৌধুরী পরিচালিত এ প্রামাণ্যচিত্রটি গত ১৬ নভেম্বর দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়। মুক্তির পরই এটি ব্যাপক সাড়া ফেলে। তারপর পরবর্তী সপ্তাহে এটি সারা দেশে মুক্তি দেয়া হয়।
শেখ হাসিনা ও শেখ রেহানার আবেগঘন কণ্ঠ আর দৃশ্যায়নে প্রামাণ্যচিত্রটিতে ফুটে উঠেছে, বাক স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে নৃশংস কায়দায় হত্যার পর বিষাদপূর্ণ সময় ও দুই বোনের নির্বাসিত জীবনসংগ্রামের চিত্র। শেখ হাসিনা কখনো বঙ্গবন্ধু কন্যা, কখনো জননী, কখনো বোন, কখনো গণমানুষের ত্রাতা রূপে জায়গা পেয়েছেন দেশের মানুষের হৃদয়ে। সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।
‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সাদিক আহমেদ। সম্পাদনায় ছিলেন নবনীতা সেন আর সংগীতায়োজন করেছেন ভারতের বিখ্যাত মিউজিশিয়ান দেবজ্যোতি মিশ্র।