ঢাকাTuesday , 11 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পরের জীবনটা দারুণ লাগছে

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রেম নিয়ে লুকোচুরি কম করেন নি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১১ মে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। তারপর থেকে নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী।
বিয়ের আগে মুক্তি পেয়েছিল শুভশ্রী অভিনীত ‘হানিমুন’ সিনেমাটি। বিয়ের পর ‘রসগোল্লা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। তাও অল্প সময়ের জন্য পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে শুভশ্রীর হাতে আর কোনো সিনেমার কাজ নেই। ইচ্ছে করেই কোনো কাজ হাতে নেননি তিনি। কারণ বিবাহিত জীবন উপভোগ করছেন এই নায়িকা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে শুভশ্রী বলেন, ‘এই মুহূর্তে হাতে কোনো কাজ নেই। ইচ্ছে করেই কোনো কাজ রাখিনি। আসলে এই সময়টা উপভোগ করছি। বিয়ের পরের জীবনটা দারুণ লাগছে। সে কারণেই কাজ করছি না। নতুন বছরে হয়তো আবার কাজ শুরু করব।’
‘অভিমান’ সিনেমার শুটিং সেটে রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠতা শুরু। শুটিং সেটে শুভশ্রীর প্রতি বিশেষ নজর রাখতেন রাজ। দুজনের এমন ঘনিষ্ঠতা শুটিং সেটের অন্যান্যদেরও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এরপর গত ৬ মার্চ রাজের আনন্দপুরের ফ্ল্যাটে বাগদান সম্পন্ন হয় রাজ-শুভশ্রীর।