ঢাকাTuesday , 11 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাতনিকে নিয়ে গর্বিত শর্মিলা ঠাকুর

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন তিনি। এতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সারা। সিনেমাটি মুক্তির পর সব মহল থেকেই সারা অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবার সারা আলী খানের দাদি জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর তার নাতনিকে নিয়ে মুগ্ধতার কথা জানালেন।
সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন বরেণ্য এ অভিনেত্রী। নাতনির প্রশংসা করে এ সময় তিনি বলেন, ‘সারার অভিষেক চলচ্চিত্র নিয়ে আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। আমি তার চিন্তাভাবনায় খুবই মুগ্ধ। জানি না কেন তার আত্মবিশ্বাস আমাকে চমকে দিয়েছে। আমি তাকে নিয়ে গর্বিত।’
সারা আলীর পরবর্তী সিনেমা ‘সিম্বা’। এতে রণবীর সিংয়ের সঙ্গে ‍জুটি বেঁধে অভিনয় করছেন সারা। করন জোহর প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করছেন রোহিত শেঠি। তেলেগু ভাষায় নির্মিত ‘টেম্পার’ সিনেমার রিমেক ‘সিম্বা’। এতে একজন পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সিনেমাটির শুটিং শুরু পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি প্রোমো প্রকাশিত হয়েছে।