ঢাকাTuesday , 11 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে আসিফ-আরশী

Link Copied!

বিনোদন প্রতিবেদক : দর্শকনন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর। গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে হাজির হন তিনি। তারই ধারাবাহিকতায় এবার নতুন গানে মডেল হলেন আসিফ। তার সঙ্গে মডেল হয়েছেন উঠতি চিত্রনায়িকা আরশী হোসাইন।
‘আমার মনের একলা চিলেকোঠায়, মরচে পড়া রোদ দিয়া যায় আলো’ এমন কথার গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী। কথা ও সুর করেছেন আহমেদ রিজভী। গত ৮ ডিসেম্বর রাজধানীর উত্তরায় গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয় বলে জানান আরশী।
এ প্রসঙ্গে আরশী বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজ করলাম। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। কাজের ক্ষেত্রে তিনি অনেক হেল্পফুল। গানের কথা ও সুর দারুণ। কাজটিও বেশ ভালো হয়েছে। আশা করছি, মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে। খুব শিগগির গানটি ইউটিউবে প্রকাশ করা হবে।’
ঢাকাই চলচ্চিত্রের উঠতি চিত্রনায়িকা আরশী হোসাইন অভিনীত ‘সত্যিকারের মানুষ’ ও ‘বাজে ছেলে দ্য লোফার’ সিনেমা মুক্তি পেয়েছে। আরশী বর্তমানে ‘রোহিঙ্গা’ নামের সিনেমায় অভিনয় করছেন। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত এ সিনেমার কাজও প্রায় শেষের দিকে। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ও শবনম শেহনাজ চৌধুরী।