ঢাকাMonday , 10 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহিদ কাপুর ভালো আছেন

Link Copied!

বিনোদন ডেস্ক : গত কয়েক দিন ধরেই গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেতা শহিদ কাপুর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করে। তবে শহিদ কাপুর জানিয়েছেন, তিনি ভালো আছেন।
আজ সোমবার দুপুরের দিকে শহিদ কাপুর তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘আমি পুরোপুরি সুস্থ আছি। দয়া করে কেউ গুঞ্জন বিশ্বাস করবেন না।’
ক্ষোভ প্রকাশ করে শহিদ কাপুরের পরিবারের এক সদস্য বলেন, ‘মানুষ কীভাবে এসব লিখে? এই ধরণের খবর কিসের ভিত্তিতে লেখা হয়েছে? এই ধরণের গুঞ্জন সঠিক নয়।’
শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘কবীর সিং’। সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সেখান থেকে কয়েক দিনের ছুটি নিয়ে স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন শহিদ। এরই মধ্যে এমন মিথ্যে খবরে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি।