নিজস্ব প্রতিবেদক : মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন তিনি। রিটে তার পক্ষে আইনজীবী হিসেবে আছেন মো. কাউছার আলী। তিনি জানান, নির্বাচন কমিশনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে।
রিটটি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। তিনি জানান, এর আগে নির্বাচন কমিশনে আপিল করলে সেখানে তার মনোনয়নপত্র বাতিল করে।

