ঢাকাSaturday , 8 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংবিধানের বাইরে ইসির করার কিছু নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনে খালেদা জিয়ার আপিল শুনানির বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।
শনিবার দুপুরে নির্বাচন কমিশনে এসে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার আপিল শুনানির পরেই নির্বাচন কমিশনে আসে আওয়ামী লীগের প্রতিনিধিদল। নির্বাচন নিয়ে দলের বিশেষ দায়িত্ব পাওয়ার পরই জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের প্রতিনিধিদল নিয়ে কমিশনে যান।
কমিশনে আসার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি, ঐক্যফ্রন্ট ও জামায়াত নন-ইস্যুকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। দেশের মানুষ উদ্বিগ্ন। কোনো চাপের কাছে যেন নির্বাচন কমিশন নতি স্বীকার না করে সেজন্য সতর্ক করে দিয়েছি আমরা। তিনি জানান, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা মানে পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা।