ঢাকাSaturday , 8 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাদের সিদ্দিকীকে অপেক্ষায় রাখল ইসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৪ ও ৮ আসনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে নির্বাচন কমিশন।
শনিবার নির্বাচন ভবনে আপিল শুনানির পর নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্তের কথা জানায়।
ইসির পক্ষ থেকে জানানো হয়, যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত জানানো হবে।
জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হওয়া কৃষক শ্রমিক জনতা লীগের এ নেতা টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল, সখিপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
গত ২ ডিসেম্বর ঋণ খেলাপি হওয়ার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।