ঢাকাFriday , 7 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমরান এইচ সরকারের আপিল নামঞ্জুর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়ন ফিরে পাওয়ার আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২য় দিনের শুনানিতে তার আপিল বাতিল করে ইসি। ইমরান এইচ সরকার কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন।
গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সুলতানা পারভীন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী ইমরান এইচ সরকারের এ সম্পর্কিত তথ্যে ঘাটতি থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।