ঢাকাFriday , 7 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাকি ১৭ আসনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এই আসনগুলোতে প্রাথমিকভাবে দুজন করে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছিলো।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৭টি আসনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৭টি আসনের চূড়ান্ত প্রার্থীরা হলেন, শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), নিজাম উদ্দিন জলিল (জন) (নওগাঁ-৫), মো. শহিদুল ইসলাম (বকুল) (নাটোর-১), বি এম কবিরুল হক (নড়াইল-১), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), তানভির হাসান (ছোট মনির) (টাঙ্গাইল-২), আবুল কালাম আজাদ (জামালপুর-১), মো. মোজাফফর হোসেন (জামালপুর-৫), সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫), হাজী মো. সেলিম (ঢাকা-৭), আকবর হোসেন পাঠান (ফারুক) (ঢাকা-১৭), ড. মহীউদ্দীন খান আলমগীর (চাঁদপুর-১), নুরুল আমিন (চাঁদপুর-২), মুহম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪) ও এ কে এম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩)।