ঢাকাSunday , 18 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন উপজেলায় চলছে আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম

Link Copied!

নাটোরের সিংড়া উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের পর আইসিটি মোবাইল ভ্যান পরিদর্শন করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, ছবিটি গত সেপ্টেম্বর মাসে তোলা

নিজস্ব প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্পের সহায়তায় প্রতি মাসে বাছাইকৃত ৭টি উপজেলায় মোবাইল ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে চলতি নভেম্বর মাসে নতুন আরো ৭টি উপজেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
যেসব উপজেলায় বর্তমানে প্রশিক্ষণ চলছে : চলতি নভেম্বর মাসে যেসব উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম চলছে সেগুলো হলো নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা, চট্টগ্রামের পটিয়া, পাবনার চাটমোহর, খুলনার তেরখাদা, বরিশালের বাবুগঞ্জ, হবিগঞ্জের আজমিরিগঞ্জ এবং গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা।
ডিসেম্বর মাসে যেসব উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম চলবে : আগামী ডিসেম্বর মাসে যেসব উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে যেসগুলো হলো-কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা, কক্সবাজারের পেকুয়া, নওগাঁর মান্দা, সাতক্ষিরার কালিগঞ্জ, পিরোজপুরের নাজিরপুর, সিলেটের জৈন্তাপুর এবং রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলা।
প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে প্রতিটি উপজেলায় ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তি সজ্জিত মোবাইল ভ্যান বর্তমানে অবস্থান করে এবং প্রতিটি ভ্যানে প্রশিক্ষণার্থী যুবক ও যুব মহিলাদের কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট বিষয়ে ১ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়।
দেশের উপজেলা পর্যায়ে শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলে তাদের কর্মসংস্থান সৃষ্টি বা আত্মকর্মে নিয়োজিত করার এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ মানুষের মধ্যে তথ্য-প্রযুক্তি বিষয়েও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় একটি করে মোবাইল ভ্যান অবস্থান করে এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন এইচএসসি পাশ যুবক ও ২০ জন এসএসসি পাশ যুব মহিলা মোট ৪০ জন যুবক/যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রতিটি ভ্যানে প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের একজন প্রশিক্ষক ও একজন সহকারী প্রশিক্ষক অবস্থান করেন। ১০টি ল্যাপটপ, ১টি করে স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও জেনারেটরসহ আধুনিক তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রাদির দ্বারা এই ভ্যানগুলো সজ্জিত।