ঢাকাMonday , 5 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গী থেকে জামায়াতের ২ নেতা গ্রেপ্তার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে জামাযাতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. তাজুল ইসলাম (৪৮) ও জামায়াতের রোকন আতিকুল ইসলাম মুকুল (৩৫)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখার ওসি শেখ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে ৪৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. তাজুল ইসলাম ও জামায়াতের রোকন আতিকুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করা হয়। ডা. তাজুল ইসলামের বিরুদ্ধে তিনটি এবং মুকুলের বিরুদ্ধে চারটি নাশকতার অভিযোগে মামলা রয়েছে।