কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরে স্বামীর গুলিতে রোজিনা আক্তার (২৮) নামে গৃহবধু নিহত হয়েছে। শুক্রবার রাতে শহরের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আহত অবস্থায় স্থানীয়রা স্ত্রী রোজিনা আক্তারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে মারা যায়। ঘটনায় জড়িত স্বামীর নাম মোহাম্মদ শফি। তিনি ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার
সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে ওই রাতে স্বামী মোহাম্মদ শফি স্ত্রী রোজিনাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ রোজিনাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যায় রোজিনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে। আসামিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

