ঢাকাSaturday , 3 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রাকভর্তি অবৈধ কাঠসহ আটক ২

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকা থেকে এক ট্রাক অবৈধ কাঠসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার জয়হাটি এলাকার আবুল হাসেমের ছেলে সোহাগ মিয়া (৩৩) ও নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার কাশপুর এলাকার মো. মাকসুদের ছেলে রাজবীর (১৮)।
র‌্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মাস্টারবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই ব্যক্তিকে আটক এবং তাদের দখল থেকে এক ট্রাকভর্তি (আনুমানিক ৩৫০ সিএফটি) অবৈধ কাঠ, কাঠ বহনের ট্রাকটি জব্দ করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামি পালিয়ে যায়।
র‌্যাব আরো জানায়, ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, পলাতক আসামির সহযোগিতায় তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে অবৈধ কাঠ দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।