ঢাকাSaturday , 3 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সড়কের ওপর যুবকের দ্বিখণ্ডিত লাশ

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের রামপাশা দক্ষিণ পাড়ায় সড়কের ওপর থেকে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত সুলতান মিয়া (৩০) সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দূর্বা কান্দি গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
শনিবার ভোরে রামপাশা দক্ষিণ পাড়া গ্রামের ইসরাব আলীর বাড়ির সামনের সড়কে দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করেন। সিলেট জেলা পুলিশের বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।