ঢাকাThursday , 1 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের দ্বন্দ্বে কলেজছাত্র খুন

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরে প্রেমের দ্বন্দ্বে কাজী মুনসিরাতুল রহমান ওরফে আলিফ (১৮) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে।
বুধবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় আলিফ গুরুতর আহত হলে রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। আলিফ ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলিফের সহপাঠী সাধন কীর্তনিয়া জানান, আলিফের সঙ্গে সরকারি সারদা সুন্দরী কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সিফাত নামে আরেক যুবক ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চায়। এ নিয়ে আলিফ আর সিফাতের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
বুধবার বিকেলে এ দ্বন্দ্বের মীমাংসা করার কথা বলে আলিফকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে ডেকে পাঠায় সিফাত। সন্ধ্যায় আলিফ ও সাধন রিকশাযোগে রাজেন্দ্র কলেজে এলাকায় গেলে সিফাত ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আলিফকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। সাধন বাধা দিতে গেলে তাকে কোপানো হয়। এ সময় অন্য হামলাকারীদের অস্ত্রের আঘাতে সিফাতও আহত হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিফকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আলিফের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য আ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে সাভার এলাকায় আলিফ মারা যায়। আহত সাধন ও সিফাত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সিফাতকে পুলিশ নজরদারিতে রেখেছে। এ ব্যাপারে মামলার প্রস্তÍতি চলছে।