ঢাকাThursday , 1 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যা করল পাষণ্ড স্বামী

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাকলিয়া থানার তুলাতলী এলাকায় নিজ স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। নিহত গৃহবধূর নাম রোকসানা আক্তার (২৭)।
বৃহস্পতিবার দুপুরের দিকে বাকলিয়া থানা পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় পলাতক রয়েছে ঘাতক স্বামী রাজমিস্ত্রী জয়নাল আবেদীন (৩৬)।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রোকসানা আক্তারকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় স্বামী জয়নাল। বৃহস্পতিবার ভোরের দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জয়নালকে গ্রেপ্তারে সাম্ভাব্য বিভিন্ন স্থালে অভিযান চালানো হচ্ছে।