ঢাকাThursday , 1 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলজোড় নদীতে ২ যুবকের লাশ

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ঘাটিনা সেতুর নিচে ও ঘাটিনা পালপাড়া এলাকা থেকে এ দুটি লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকদের পরিচয় পাওয়া যায়নি।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, ফুলজোড় নদীর ঘাটিনা সেতু ও ঘাটিনা পালপাড়া এলাকায় দুই যুবকের ভাসমান লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।