নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে পণ্যবাহী কন্টেইনার লরির (টেইলর) ধাক্কায় সার্জেন্ট আবু জাফর নামে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ লরিটি জব্দ করেছে।
বুধবার সকালে র্যাবের সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কামান্ডার মুফতি মাহমুদ খান বলেন, মঙ্গলবার রাতে দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে। আবু জাফর র্যাব সদরদপ্তরে কমিউনিকেশন অ্যান্ড এমআইএস শাখায় কর্মরত ছিলেন।
র্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কমলাপুরে অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো এলাকায় র্যাবের আমদানি করা পণ্য গ্রহণ করতে যান আবু জাফর। এ সময় সেখানে চলাচলকারী একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পর্ ঢাকার সম্মিলিত হাসপাতালে (সিএমএইচ) নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

