যশোর প্রতিনিধি : যশোরের পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঁচ শিশুসহ ২১ জন নারী-পুরুষকে আটক করেছে। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি তারা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা-২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট পুরুষ, আট নারী ও পাঁচ শিশুকে আটক করে।
আটককৃতদের প্রত্যেকের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট ও বরিশালের জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

