ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের বরেণ্য আবৃত্তিশিল্পি  রণজিৎ রক্ষিত আর নেই

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বরেণ্য আবৃত্তিশিল্পী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি, বোধন আবৃত্তি স্কুলের অধ্যক্ষ রণজিৎ রক্ষিত আর নেই।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রণজিৎ রক্ষিত চট্টগ্রামের সংস্কৃতিক অঙ্গনের একজন পরিচিত মুখ। একইসাথে তিনি চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়েরও শিক্ষক।
চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদের সহসভাপতি প্রণব চৌধুরী রণজিৎ রক্ষিতের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৩ অক্টোবর থেকে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান এবং অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রণজিৎ রক্ষিতের মরদেহ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এবং তার দীর্ঘদিনের কর্মস্থল মিউনিসিপ্যাল মডেল স্কুলে নেওয়া হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।