ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজ বাসায় মা-মেয়ের লাশ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলির গায়েবি মসজিদ এলাকায় নিজ বাসায় মা ও মেয়ে খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে ডবলমুরিং থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন- হোসনে আরা বেগম (৫০) ও তার মেয়ে পারভিন আক্তার (১৮)।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন সেলিম মা ও মেয়ে খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছি। তাদের খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা কী উদ্দেশ্যে তাদের হত্যা করেছে, এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। হত্যাকাণ্ডের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।’