ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ট্রাকচাপায় শিক্ষা কর্মকর্তা নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খুলনায় ট্রাকচাপায় দাকোপ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ (৪৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অফিসে যাওয়ার সময় নগরীর সাচিবুনিয়া এলাকার বিশ্ব রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘সাচিবুনিয়া মোড়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক মাসুম বিল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
তিনি জানান, মাসুম বিল্লাহ দাকোপ উপজেলার শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’