ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির সাথে মাদক পাচারকারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হায়দুল ফরাজী (২৬) নামের এক মাদক পাচারকারী নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর গ্রামে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা কুড়িম মাঠে এ ঘটনা ঘটে। নিহত মাদক পাচারকারী জামালপুর গ্রামের হাবু ফরাজীর ছেলে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান জানান, রোববার দিবাগত সাড়ে ৩টার দিকে ১০-১৫ জনের একদল মাদক চোরাচালানকারী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিবিকে লক্ষ্য করে মাদক চোরাচালানিরা পর পর তিন রাউন্ড গুলি ছোঁড়ে। জবাবে বিজিবি সদস্যরা সাত রাউন্ড গুলি চলালে প্রায় ২০ মিনিট ধরে চলা গোলাগুলির এক পর্যায়ে এক মাদক পাচারকারী নিহত হয়।
পরে ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী গিয়ে নিহত মাদক পাচারকারী হায়দুল ফরাজী বলে নিশ্চিত করে। ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড বন্দুকের গুলি, আট প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খাঁন জানান, পুলিশ নিহত মাদক পাচারকারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।