ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কুপিয়ে ও গলাকেটে যুবককে খুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে কুপিয়ে ও গলাকেটে মোতালেব খান (২৭) নামের এক যুবককে খুন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন মোতালেবের বাবা মোফাজ্জল হোসেন ওরফে মোফা (৫৫)। সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মোতালেবকে এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায়ে তাকে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে বাবা মোফাজ্জল হোসেন ও মা মমতাজ বেগম এগিয়ে যান। এ সময় প্রতিপক্ষের হামলায় মোফাজ্জল হোসেনও আহত হন।
হামলাকারীরা নিহতের মা মমতাজ বেগমকে হুমকি দিয়ে চলে গেলে তিনি আহত স্বামী মোফাজ্জলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই জহিরুল ইসলাম জানান, নিহত মোতালেব এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, মারাপিটসহ ১০/১২টি মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।