নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে শেখেরটেকে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার বাবুল মিয়া জানান, রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শেখেরটেকের ছয় নম্বর সড়কের বস্তিতে আগুন লাগার খবর জানতে পেরে ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিদুৎ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

