ঢাকাSunday , 28 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিশু আহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশু আহত হয়েছে। রোববার বিকেলে টঙ্গীর গোপালপুর হাজীপাড়া এলাকায় ফিরোজ দেওয়ানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- বাড়ির মালিক ফিরোজ দেওয়ানের ছেলে অনিক (১১), এলাকার বাবলুর ছেলে রাকিব (১২) ও মিসকিন আলীর ছেলে জিহাদ (১১)।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেলে ফিরোজ দেওয়ানের তিনতলা বাড়ির ছাদে ওই তিন শিশু খেলা করছিল। বাড়ির ছাদের পাশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং এদের মধ্যে একজন নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, তাদের এ হাসপাতালে ভর্তি করা হয়েছে।