রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বেলপুকুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৯টার দিকে বেলপুকুর থানার ভাঙড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। তারা নিহতদের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেলপুকুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘সকালে রাজশাহী থেকে ওই প্রাইভেটকারটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। পথে ভাঙড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’
তবে ওই প্রাইভেটকারে আর কেউ না থাকায় নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

