ঢাকাSunday , 28 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পানিতে ডুবে দুই স্কুলশিশুর মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই স্কুলশিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মর্মান্তিক মৃত্যুর শিকার এই দুই শিশু বাগান উত্তরপাড় গ্রামেরই সন্তান। লিটন রায়ের মেয়ে লিমি রায়(৭) ও অশোক সরকারের মেয়ে অদ্রি সরকার (৬)। এরা দু’জনেই কোটালীপাড়ার ১নং বাগান উত্তর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
ওই স্কুলের শিক্ষিকা সনিয়া আক্তার জানান, প্রতিদিনের মতো লিমি ও অদ্রি সরকার স্কুলে আসে। কিন্তু লেখার সময় পেন্সিল না পেয়ে বাড়ি থেকে পেন্সিল আনতে যায়। এসময় একটি পুকুরের পাড় দিয়ে বাড়িতে যাওয়ার সময় পুকুরে পড়ে ওই দুই শিশুর মৃত্যুর হয়। পরে এক শিক্ষার্থী তাদেরকে পানিতে ভাসতে দেখে স্কুলে গিয়ে খবর দিলে শিক্ষকেরা ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে। শনিবার এ ঘটনায় এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা শোকে মুহ্যমান হয়ে পড়ে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, এ ঘটনার পর স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। ওই দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।