ঢাকাSaturday , 27 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় ড্রেনের ভেতর থেকে আনুমানিক ২৪/২৫ বছর বয়সি এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। তরুণীর মাথা ও নাম-পরিচয় এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটি ড্রেনের ভেতর থেকে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। হত্যার স্বীকার এ তরুণীর মাথা পাওয়া যায়নি। তাই পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।