ঢাকাSaturday , 27 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মহানগর জামায়াতের আমির গ্রেপ্তার

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকাল ৭টায় নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন জানান, জামায়াতে ইসলামীর আমির আবুল কালাম আজাদ সকালে ঢাকা যাওয়ার উদ্দেশে সোনাডাঙ্গা বাস টার্মিনালে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।