ঢাকাSaturday , 27 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর হাত কেটে স্বামীর থানায় আত্মসমর্পণ

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে স্ত্রীর হাত কেটে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন শ্বশুর বাড়িতেই আশ্রিত এক স্বামী।
রাজশাহী নগরীর শিরোইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বামী জুলফিকার আলী জুয়েল (২২) শুক্রবার বটি দিয়ে তার স্ত্রীর (২২)ডান হাতের কব্জি পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেন। ঘটনার পরই তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে জুয়েলের স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) নিত্যপদ দাস জানান, জুয়েল শ্বশুর বাড়িতেই থাকতেন। পারিবারিক বিরোধের জের ধরে জুয়েল তার স্ত্রীর হাত কেটে ফেলেন। পরে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় তার শ্বশুর আক্তারুজ্জামান বাদী হয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন।