ঢাকাFriday , 26 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর সীমান্তে ২ রাখাল নিখোঁজ

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর ভারত-সীমান্ত থেকে গরুর দুই রাখাল নিখোঁজ হয়েছে।  তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে গরু আনতে যাওয়ার পর দুই রাখাল আর ফেরেনি। বৃহস্পতিবার রাত থেকে তারা নিখোঁজ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিয়ানাবোনা গ্রামে দুই রাখালের বাড়ি।
এরা হলেন- রাসেল আলী (২৩) ও মো. সনি (২২)। রাসেলের বাবার নাম খোকা। আর সনির বাবার নাম গোলাম রসুল বেনু। তাদের নিখোঁজ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাদের পরিবার।
স্থানীয় দেওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন হোসেন বলেন, সন্ধ্যার পর এই দুই যুবক পদ্মানদী পার হয়ে গোদাগাড়ীর খরচাকা সীমান্তে গরু আনতে যায়। পরে তারা আর বাড়ি ফেরেনি। তিনি বিষয়টি সামীন্তরক্ষা বাহিনী বিজিবিকে অবহিত করেন।
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাজ বলেন, তারা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের টিকলির চর ক্যাম্পের সদস্যদের সঙ্গে পতাকা বৈঠক করেছেন। কিন্তু তারা জানিয়েছেন, কাউকে ধরে নিয়ে যাওয়া হয়নি। সীমান্তে গুলির ঘটনাও ঘটেনি।
বিজিবি অধিনায়ক জানান, তারা এখন ভারতের চর লবণগোলা ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছেন। খুব দ্রুত পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।