ঢাকাFriday , 26 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের তিন দিন পর তাইমা খাতুন নামের ১৪ মাস বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, তা বলতে পারছে না কেউ।
শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। মৃত শিশু তাইমা উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা গ্রামের রুহুল আমিনের মেয়ে।
পুলিশ ও শিশুটির পরিবারের লোকজন জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনের উঠানে খেলা করার সময় নিখোঁজ হয় তাইমা। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরের দিন বুধবার ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা রুহুল আমিন।
এদিকে শুক্রবার সকালে প্রতিবেশী এক নারী বাড়ির পাশে ওই ডোবাতে কাপড় পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে তাইমার পরিবারকে খবর দেন। পরে স্বজনরা মরদেহটি তাইমার বলে শনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।