ঢাকাThursday , 25 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার জালালপুর ধোপাঘাটা নামক স্থানে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুল খালেক জানান, পাবনা থেকে জেপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ যাচ্ছিল। পাবনা সদর উপজেলার জালালপুরের ধোপাঘাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ১৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত সাতজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।