ঢাকাThursday , 25 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের ড্রেনে প্রতিবন্ধী যুবতীর লাশ

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরের ড্রেন থেকে আজ বৃহস্পতিবার সকালে এক প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, এই প্রতিবন্ধী যুবতীর নাম ভাসানি (১৮)। সে ভাসানী গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরিচর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। ভাসানি পার্শ্ববর্তী দড়িপাড়া নিকলা গ্রামে তার নানা রুস্তমের বাড়িতে থাকতেন।
এলাকাবাসী জানান, গতকাল বুধবার সকালে তিনি বাবার বাড়ি গিয়ে সন্ধ্যায় আবার ওই এলাকায় ফেরত আসেন। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ড্রেনে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর কেউ তার লাশ ড্রেনে ফেলে গেছে।
পরিবারের লোকজন বলছে, ভাসানি প্রতিবন্ধী ছিলো। বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম মিঞা বলেন, দড়িপাড়া নিকলা গ্রামে এক যুবতীর লাশ পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।