ঢাকাThursday , 25 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সড়ক পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টা কর্মবিরতি ডাক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে রংপুরে ২৮ ও ২৯ অক্টোবর ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সড়ক পরিবহন আইন ২০১৮’র শ্রমিক স্বার্থ বিরোধি ধারাসমূহ সংশোধনের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বুধবার বিকেলে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রহিম বকস্ দুদু এ কর্মসূচী আহবান করেন।
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভাগের ৮ জেলার মোটর শ্রমিক ইউনিয়নের ২২টি সংগঠনের নেতৃবৃন্দসহ বাস ও ট্রাকের শ্রমিকরা এতে অংশ নেয়।
রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আখতার হোসেন বাদলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন সাধারণ এম এ মজিদ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের দাবি আদায় না হলে পরিবহন সেক্টরে উন্নয়ন ব্যহত হবে। দেশের উন্নয়নের চাকা সচল রাখতেই সরকারকে নতুন আইনের শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ সংশোধন করতে হবে। নইলে এরশাদ সরকারের সময়ে গড়ে ওঠা আন্দোলনের মতো আরেকটি শ্রমিক আন্দোলন দেখবে বাংলাদেশ।
সমাবেশে শ্রমিক নেতারা অবিলম্বে নতুন সড়ক পরিবহন আইনের শ্রমিক স্বার্থ বিরোধি ধারাগুলো সংশোধনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিনের আন্দোলনে দেশের সকল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।