ঢাকাWednesday , 24 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে নিহত মফিজুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়া পাড়াস্থ হ্যাচারি জোনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়া নৌকার ঘাটস্থ হ্যাচারি জোনে দুই গ্রুপের মধ্যে ইয়াবার ভাগ-বাটোয়ারা নিয়ে গোলাগুলি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে পাঁচটি বন্দুক, ১০ রাউন্ড ও ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
নিহত মফিজুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।