ঢাকাWednesday , 24 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় আইডি কার্ড ও ওয়াকি টকিসহ ৫ ভুয়া পুলিশ আটক

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মঙ্গলবার রাতে ওয়াকি টকি ও আইডি কার্ডসহ পাঁচ ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় একটি প্রাইভেটকার।
আটককৃতরা হলেন- জাহাঙ্গীর, সুমন আলী, বারেক মিয়া, কাজী শওকত, মাসুম। তারা ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন স্থানে বসবাস করেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, আটককৃতরা আইডি কার্ড ও ওয়াকি টকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ান। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।