ঢাকাMonday , 22 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Link Copied!

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একটি অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ দুইজন।
সোমবার ভোরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে। হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- আবু সুফিয়ান (৪০), এলেম হোসেন (৪৫) ও তার ছেলে একরাম হোসেন (২২)। তাদের সবার বাড়িই শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায়।
আহতরা হলেন- অটোরিকশা চালক এবং আরেক যাত্রী বিল্লাল হোসেন (৩৫)। তাদেরকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের নাম জানা যায়নি।
ওসি আলমগীর হোসেন জানান, অটোরিকশাটি শাহরাস্তির উয়ারুক বাজার থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। বাকিলার কাছে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এত হতাহতের এ ঘটনা ঘটে। তিনি জানান, নিহতরা জেলে। তারা মাছ ধরার জন্য চাঁদপুর যাচ্ছিল।