ঢাকাMonday , 22 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার ১০ নম্বরে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়ন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শামিম নামে এক ডাকাতের পায়ে গুলি করা হয়। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
ডিবির বিমানবন্দর জোনাল টিমের এসআই মাসুদুল ইসলাম জানান, ১০ নম্বর সেক্টর এলাকায় ডিবি পুলিশ সেজে কয়েকজন ভুয়া সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ডাকাত সদস্য শামীমসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয়।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মোফাজ্জল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিরা ডিবি হেফাজতে রয়েছেন।