ঢাকাSunday , 21 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় আহত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন (২৭) মারা গেছেন।
রোববার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আনোয়ার হোসেন ঢাকার ধামরাই থানা এলাকার আব্দুল মজিদের ছেলে।
জিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) রুহুল আমীন সরকার জানান, টঙ্গী পশ্চিম থানা এলাকায় দুর্গা পূজার দায়িত্ব পালন শেষে শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে আনোয়ার হোসেন জিএমপি হেডকোয়ার্টারে ফিরছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এলাকায় একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ও ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৬টার দিকে তিনি মারা যান।