ঢাকাSunday , 21 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে রাস্তার পাশে ৪ যুবকের গুলিবিদ্ধ লাশ

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশ থেকে চার যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও একটি নোয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়।
রোববার ভোর ৫টায় আড়াইহাজার উপজেলার পাঁচরুখি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে চার যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি চার যুবককে কারা এবং কী কারণে হত্যা করেছে। এখনো চার যুবকের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক জানিয়েছেন, রোববার ভোরে খবর পেয়ে উপজেলার পাঁচরুখি এলাকায় মহাসড়কের পাশ থেকে চার যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুটি পিস্তল ও একটি নোয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানিয়েছেন, নিহত চার যুবকের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। কী কারণে বা কারা এ চার যুবককে হত্যা করেছে, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। পুলিশ এ ঘটনাটি তদন্ত করে দেখছে।